ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশু ও ১০ জন পানি আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ওইদিন দুপুরে গাজা সিটির একটি জনবহুল মার্কেটে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহমেদ কানডিল নামে এক সার্জনসহ কমপক্ষে ১৫ জন নিহত হন। চলমান সহিংসতায় এখন পর্যন্ত মোট ১,৫৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৯১ জন চিকিৎসক ও ১৩২ জন নার্স।
এছাড়া গাজার উত্তরের বেইত হানুন এলাকায় স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। খান ইউনিসেও চলছে ব্যাপক হামলা। ওই অঞ্চলে
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এর আগের দিন শনিবার গাজাজুড়ে অন্তত ১৫০ বার বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ওইদিন হামলায় ৩৪ জন ত্রাণ প্রত্যাশীসহ অন্তত ১১০ জন নিহত হন।
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এর আগের দিন শনিবার গাজাজুড়ে অন্তত ১৫০ বার বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ওইদিন হামলায় ৩৪ জন ত্রাণ প্রত্যাশীসহ অন্তত ১১০ জন নিহত হন।



