শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৫

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৫ |
শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২) এবং একই গ্রামের ফয়জুল আলিম (১১)। স্থানীয়রা জানান, তিন মাদ্রাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা। দুর্ঘটনার পর ঘাতক

মাইক্রোবাসটি চালকসহ আটক করেছে স্থানীয় জনতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার