আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
জুলাই গণআন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। পরে রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। চলতি বছরের মার্চে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে

হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করেন। আসামিদের মধ্যে রয়েছেন অভিনয়জগতের পরিচিত মুখ—সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, শাহনুর, তানভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর। মামলার অভিযোগে বলা হয়, এ সকল তারকা তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল অর্থের জোগান দিয়ে আন্দোলন দমন প্রক্রিয়ায় সহযোগিতা করেন। বাদী এনামুল হকের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনেতা-অভিনেত্রীরা মূলত অর্থ জোগানের মাধ্যমে

সহায়তা করলেও অন্য অভিযুক্তরা সরাসরি দমন কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে তিনি জামিনে মুক্তি পান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও