এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় জাতীয় পাটির চেয়ারম্যানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। এনসিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্কে আছে এবং এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ গোছানো হয়েছে। ফলে নির্বাচনে এনসিপিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।’ জাপা মহাসচিব বলেন, ‘সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মবের কারণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে। একইসাথে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে

না পারায় নিবন্ধিত দলগুলো রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছে না।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে ২২ লাখ নতুন চাকরি হারিয়ে গেছে। ২৮ লাখ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেবে। জাতীয় পার্টি কীভাবে মানুষ কর্মক্ষম হবে এবং চাকরি পাবে ও নিরাপদে থাকবে সেই ব্যবস্থা নিশ্চিত করবে।’ শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করে। এ কারণেই জাতীয় পার্টি ৭ বার ভাঙছে। কিন্তু তৃণমূল নেতা–কর্মীরা সব সময় জাতীয় পার্টির সঙ্গেই ছিল। তারা কখনোই জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যাননি।’ তিনি বলেন, ‘১৪ থেকে ২৪

আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি তা টু রিফলেকশন না। আমরা অস্বীকার করি না আমাদেরও সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দেইনি। কোনো লাগ স্কেল দুর্নীতি করিনি। আমাদের কারও বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই। কোনো চাঁদাবাজিও আমরা করি নাই। সঠিক রাজনীতি জনগণের সামনে তুলে ধরব।’ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির রংপুর মহানগর শাখার সভাপতি সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে