যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ July, ২০২৫

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ July, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ইতোমধ্যে বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছে। এতে রপ্তানিকারক মহলে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। বিশ্ববিখ্যাত মার্কিন রিটেইল ব্র্যান্ড ওয়ালমার্ট ইতোমধ্যে বাংলাদেশে পোশাকের কিছু অর্ডার স্থগিত ও পিছিয়ে দিয়েছে। প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে বলেন, “ওয়ালমার্ট সাঁতারের পোশাকের ১০ লাখ ইউনিটের একটি বড় অর্ডার স্থগিত করেছে।” এছাড়া, ক্ল্যাসিক ফ্যাশন নামের আরেক প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমে অর্ডার স্থগিতের কথা জানিয়েছে। যদিও প্রতিষ্ঠানটির সহকারী মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত দাবি করেন, এই সিদ্ধান্ত

ওয়ালমার্ট নয়, তারাই নিয়েছেন। স্প্যারো গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, “বর্ধিত শুল্ক কার্যকর হলে প্রায় ২ বিলিয়ন ডলারের অর্ডার হারাতে হতে পারে।” তার মতে, মার্কিন বাজারে বড় ব্র্যান্ডগুলো সময় নিয়ে সিদ্ধান্ত নিলেও সাধারণ আমদানিকারক ও বায়িং হাউজগুলো দ্রুত অর্ডার বাতিল করে। তিনি আরও বলেন, “চীন এখন জর্ডান, কেনিয়া, ইথিওপিয়া ও মিসরের মতো দেশে গার্মেন্টস খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশের যদি আলোচনার গতি না বাড়ে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।” শনিবার বিকেলে উত্তরা বিজিএমইএ ভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করেও সফল হইনি। পরে চারজন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়।” তিনি ক্ষোভ

প্রকাশ করে বলেন, “সরকারের এক প্রতিনিধি সময়মতো আলোচনা করতে ব্যর্থ হওয়ায় দুই মাস সময় নষ্ট হয়েছে। এরপর আরেকজন প্রতিনিধি যুক্ত হন, কিন্তু ব্যবসায়ীদের উপেক্ষা করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল।” বিজিএমইএ সভাপতির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা প্রস্তাব দিয়েছেন, যদি ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করা যায়, তাহলে ব্যবসা চালানো যাবে কিনা—এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, “৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত আরোপ হলে বাংলাদেশের ওভেন পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে নিটওয়্যার ও ডেনিম খাতে এর প্রভাব কম থাকবে।” ব্যবসায়ী নেতারা অভিযোগ করছেন, সরকারের বার্তায় রয়েছে দ্বৈততা। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত

প্রবেশাধিকার চাওয়া হচ্ছে, অন্যদিকে বাজেটে তুলার আমদানিতে ২% অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এই অবস্থান মার্কিন প্রশাসনের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে। বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতাদের মতে, এখন আর প্রতীকী কূটনৈতিক প্রচেষ্টায় সন্তুষ্ট থাকার সময় নেই। দরকার জ্বালানি, প্রতিরক্ষা ও কৃষিনির্ভর একটি সাহসী ও কৌশলগত চুক্তি, যা মার্কিন রাজনৈতিক মহলে দৃশ্যমান বার্তা দেবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের