নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের ফাঁসির দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের ফাঁসির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
পাথর মেরে নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিহত সোহাগের পরিবারকে সমবেদনা জানানোসহ আর্থিক সহায়তা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। রোববার (১৩ জুলাই) বিকেল ৪টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে নিহত সোহাগের পরিবারকে এ সমবেদনা জানানো হয়েছে। এ সময় জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিহত সোহাগের স্ত্রী, ছেলে-মেয়ে ও বোন উপস্থিত ছিলেন। সমবেদনা জানানোর সময় নুরুল ইসলাম মনি বলেন, সোহাগ এই কাকচিড়ার সন্তান, সে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ভাঙারির ব্যবসা করত। আমরা ভিডিও ফুটেজে দেখেছি সোহাগকে কীভাবে

নৃশংসভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। সোহাগের হত্যার নৃশংসতার কথা আমার সঙ্গে বলার সময় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কান্না করেছেন। আজ সোহাগের স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও পরিবারের লোকজন সোহাগকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। যারা এই নৃশংস হত্যাকাণ্ড করেছে, তারা যদি বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল যে দলেরই নেতাকর্মী হোক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খুনিদের ফাঁসির দাবি করলে, উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত উঁচিয়ে ফাঁসির এ দাবিকে সমর্থন করেন।

এ সময় নিহত সোহাগের ছেলেমেয়ের লেখাপড়ার দায়িত্ব বিএনপি নেবে বলে ঘোষণা করেন। মনি তার বক্তব্যে আরও বলেন, হাসিনা তার আমলে ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে। দেশের মাটিতে ইন্ডিয়াকে রেলপথ দিয়েছে। দেশটাকে প্রায় শেষ করে দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের জন্য কিছু করতে চান, তিনি আগামী নির্বাচনের পর সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে আগ্রহ প্রকাশ করেছেন। যে সরকারে সব দল থাকবে। কিন্তু একটি দল আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চান। তাদের ভোট না থাকায় তারা এই পদ্ধতিতে নির্বাচন চান, আবারও ইন্ডিয়ার হাতে দেশকে তুলে দিতে চায়। অথচ ইন্ডিয়া, আমেরিকায় ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন হয়, ওই একটি দল দেশে আবারও আওয়ামী লীগকে জায়গা

দিতে চায়। বিএনপির এ ভাইস চেয়ারম্যান সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গ তুলে বলেন, একটি দল সোহাগের নৃশংস হত্যার দায় বিএনপিকে চাপিয়ে দিয়ে তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমার আসার কথা শুনে তারেক রহমানকে ভালোবেসে এখানে এত মানুষ উপস্থিত হয়েছে, তারেক রহমানের পাশে এ দেশের সাধারণ মানুষ আছে ব্যবসায়িক কোন্দলে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বক্তব্য শেষে মোনাজাত করে নিহত সোহাগের রুহের মাগফিরাত কামনা করে সোহাগের স্ত্রী ও ছেলেমেয়েকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকা মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে ভারি

পাথরের আঘাত করে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এ নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও সিসি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে ওঠে সারা দেশের মানুষ। নিহত সোহাগের বাবার বাড়ি পাথরঘাটার কাকচিড়া এলাকায়। মাত্র ৭ বছর বয়সে বজ্রপাতে বাবার মৃত্যুর পরে মায়ের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে ভাঙারির দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। বিগত চার-পাঁচ বছর পুরান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ব্যবসা শুরু করেছিলেন সোহাগ। সোহাগের মরদেহ বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের বান্দরগাছিয়া ইসলামপুর গ্রামে নানাবাড়িতে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়