লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
টি২০ সিরিজে টিকে থাকার লড়াইয়ের ম্যাচে লিটন কুমার দাসের ফিফটি আর শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বাংলাদেশ। শ্রীলংকাকে এই ম্যাচ জিতে হলে করতে হবে ১৭৮ রান। দ্বিতীয় টি২০ ম্যাচের শুরুতে যেভাবে উইকেট হারাতে শুরু করেছিল বাংলাদেশ দলের ব্যাটাররা, তাতে আগের ম্যাচের মতোই ভাগ্য বরণ করতে হয় কি না, সে সম্ভাবনা দেখা দিয়েছিল; কিন্তু মিডল অর্ডারে লিটন দাস এবং শামীম হোসেন পাটোয়ারীর দৃঢ়তায় লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ

৭৬ রান করেন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী করেন ৪৮ রান। এরআগে টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতোই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী শুরু করেছিল টাইগার ব্যাটাররা। প্রথম দুই ওভারেই উইকেট হারিয়ে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে বলে নুয়ান থুসারার ইনসুইং বলে বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। ৩ বল খেলে একটি রানও করতে পারেননি তিনি। তানজিদ হাসান তামিম কিছুক্ষণ টিকে থাকতে পারলে ঝড়ের গতিতে রান ওঠে। কিন্তু আভিস্কা ফার্নান্দোর আউটসুইঙ্গার বলে শট খেলতে যান। বল ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ স্লিপে। যেখানে কুশল পেরেরা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করে নেন। শেষ ওভারের দ্বিতীয় বল ছক্কায় উড়িয়ে ফিফটির খুব

কাছে পৌঁছে গেলেন শামীম হোসেন। কিন্তু পরপর দুই বলে জাকের আলি ও শামীম রান আউট হয়ে গেলে আর পঞ্চাশ ছোঁয়া হয়নি তার। উইকেটরক্ষকের গ্লাভসে বল রেখে দ্রুত রান চুরি করার চেষ্টায় আউট হন দুজনই। পরে শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে ১৭৭ রান পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ সাইফউদ্দিন। লিটন কুমার দাস ও শামীমের জুটিতেই মূলত আগের দিনের ব্যর্থতা ভুলে কিছুটা বেড়েছে বাংলাদেশের সংগ্রহ। দুজন মিলে পঞ্চম উইকেটে মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৭ রান। এর সৌজন্যে শেষ ১০ ওভারে ১০৮ রান করে বাংলাদেশ। দুবার জীবন পাওয়া ম্যাচে আন্তর্জাতিক টি২০ ১৩ ইনিংসের ফিফটিখরা দূর করেন লিটন। ১৯তম ওভারে ফেরার আগে ১ চার ও ৫ ছক্কায়

৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। অল্পের জন্য ফিফটি করতে পারেননি শামীম। রান আউট হয়ে ফেরার আগে ৫ চার ও ২ ছক্কায় মাত্র ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (তানজিদ ৫, পারভেজ ০, লিটন ৭৬, হৃদয় ৩১, মিরাজ ১, শামীম ৪৮, জাকের ৩, রিশাদ ০*, সাইফ ৬*; থুসারা ৪-০-৩০-১, বিনুরা ৪-০-৩১-৩, শানাকা ২-০-২৩-০, থিকশানা ৪-০-৩০-১, ভ্যান্ডারসে ৪-০-৪০-০, কারুনারাত্নে ২-০-১৮-০)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন