আরাকান আর্মির সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবির বিষয়ে সর্বশেষ যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫

আরাকান আর্মির সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবির বিষয়ে সর্বশেষ যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করার দাবিটি সঠিক নয়। বরং কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কতিপয় ভারতীয় এক্স হ্যান্ডেলে অন্তত ৩০ ডিসেম্বর (২০২৪) থেকে উক্ত দাবিটি প্রচার হতে দেখা যায়। তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল কিংবা বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অনুপ্রবেশের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী

অনুসন্ধানে মিয়ানমারের গণমাধ্যম The Irrawaddy এর ওয়েবসাইটে গত ০৯ ডিসেম্বর (২০২৪) ‘AA Takes Complete Control of Myanmar-Bangladesh Border After Seizing Maungdaw’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৮ ডিসেম্বর (২০২৪) দেশটির মংডু শহর দখলের পর আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে গত ১৩ ডিসেম্বর (২০২৪) প্রকাশিত এক মতামত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। প্রায় নয় মাসেরও বেশ সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমানে Kreaty.in নামের যে এক্স অ্যাকাউন্টটি থেকে ভুয়া

এই দাবিটি প্রচার করা হচ্ছে, সেই একই অ্যাকাউন্ট থেকে গত মাসে (ডিসেম্বর) আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের টেকনাফ অঞ্চল দখলের আরেকটি ভুয়া দাবিও প্রচার করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। সুতরাং, মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব