ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন ড্রোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন ড্রোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৩ জানুয়ারি) ড্রোনগুলো হস্তান্তর করা হয়। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, নিখুঁত হামলা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর। গত ৯ জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থলবিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি-দূরপাল্লা, নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে

বলেও জানান জেনারেল হায়দারি। ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড