সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রোববার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলে বলেছেন, এ নিষেধাজ্ঞা বহাল রাখলে দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার বিরুদ্ধে একতরফা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, কারণ তা বহাল রাখলে ভ্রাতৃপ্রতিম সিরীয় জনগণের উন্নয়ন অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ব্যাহত হবে। সিরিয়া ইস্যুতে রিয়াদের বৈঠক শেষ হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন। আল-আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি মোকাবেলায় আরব, ইউরোপীয় ও আন্তর্জাতিক কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে সৌদি রাজধানী। ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত মাসে এক অভিযানে আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। সিরিয়ার নতুন প্রশাসন দামেস্কে আন্তর্জাতিক তহবিল প্রবাহে সহায়তা করার জন্য পশ্চিমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

জানিয়েছে। প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন যে, রিয়াদের বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ, সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরু করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিসহ নতুন নেতৃত্বের গৃহীত ‘ইতিবাচক’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড