আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান। দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে। এ নিয়ে তুমুল কৌতূহল শুরু হয়। পরদিন বিষয়টি স্বীকার করে মস্কোও। তবে কোথায় কবে বৈঠকটি হবে তা নিয়ে ধোঁয়াশ রয়েছে। এদিকে রোববার (১২ জানুয়ারি) রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, যদি এমন কোনো অনুরোধ আসে আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠকটি আয়োজন করতে চায় সুইজারল্যান্ড। এ জন্য দেশটি আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। সুইজারল্যান্ডের লে তেম্পস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলাস বিডোউ উদ্ধৃত

করে পত্রিকাটি জানিয়েছে, বুর্গেনস্টক সামিটের পর থেকে ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের শান্তি প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তুতির কথা নিয়মিতভাবে জানানো হয়েছে। তবে পত্রিকাটি আরও জানায়, সুইস কর্তৃপক্ষ এই বিষয়ে নিজ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করবে না। লে তেম্পসের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ড এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। ট্রাম্পের মতে, ইউক্রেন সংকটের সমাপ্তি ঘটানো প্রয়োজন। পরবর্তীতে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই বৈঠক করতে প্রস্তুত। পেসকভ বলেছেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ

প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব