শ্রীলংকায় ইসলাম অবমাননার দায়ে বৌদ্ধ ভিক্ষুর কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

শ্রীলংকায় ইসলাম অবমাননার দায়ে বৌদ্ধ ভিক্ষুর কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে কট্টরপন্থি এক বৌদ্ধ সন্ন্যাসীকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন শ্রীলংকার আদালত। খবর বিবিসির। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৬ সালের একটি মন্তব্যের জন্য গালাগোদাত্তে জ্ঞানসারাকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলংকান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে। শ্রীলংকায় বৌদ্ধ সন্ন্যাসীদের সাজা দেওয়ার নজির নেই বললেই চলে। তবে কট্টরপন্থি সন্ন্যাসী জ্ঞানসারা এ নিয়ে দ্বিতীয়বারের মত দণ্ডিত হলেন। ২০১৯ সালেও তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, পরে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পান। তার বিরুদ্ধে রায়ের সময় আদালত বলেছে, শ্রীলংকার সংবিধান অনুযায়ী ধর্ম

নির্বিশেষে সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন। গালাগোদাত্তে জ্ঞানসারা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার শাসনামলে জ্ঞানসারা শ্রীলঙ্কার একটি সিংহলি জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে ছিলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রেসিডেন্টের গঠিত বিশেষ ট্রাস্কফোর্সের প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। তবে ধর্মীয় সম্প্রীতির চেয়ে বরং বিদ্বেষ উসকে দেওয়ার ক্ষেত্রেই বেশি ভূমিকা রাখতে দেখা যায় জ্ঞানসারাকে। গত বছর দেশটির মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার দায়ে জ্ঞানসারাকে চার বছরের সাজা দেন আদালত। তবে আপিলে তাকে জামিন দেওয়া হয়েছিল। এর আগে ২০১৮ সালে জ্ঞানসারাকে আদালত অবমাননা এবং দেশটির একজন নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে ছয় বছরের সাজা দিয়েছিলেন আদালত। তবে

শ্রীলংকার তৎকালীন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে ক্ষমা পাওয়ায় তাকে ৯ মাসের বেশি কারাভোগ করতে হয়নি। এদিকে নতুন করে পাওয়া সাজার বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একদিনে ১৫ দপ্তরে নতুন চেয়ারম্যান-ডিজি নিয়োগ মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম ‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়াল সরকার আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের যে ৪ প্রেসিডেন্ট ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু মেট অপেরাকে ২০ কোটি ডলার দেবে না সৌদি ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি এইচএসসি পাশেই আরএফএল গ্রুপে চাকরি বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ সিনেমার দাপট, কত আয় করল রণবীরের সিনেমা ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম ১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত