এবার দিল্লি জামে মসজিদের ওপর হিন্দুসেনার কু-নজর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

এবার দিল্লি জামে মসজিদের ওপর হিন্দুসেনার কু-নজর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) প্রধানের কাছে পত্র লিখেছেন হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। তিনি অভিযোগ করেছেন যে মোঘল সম্রাট আওরঙ্গজেব যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্টাংশের উপর এই মসজিদ নির্মাণ করেছিলেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে, জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেব-দেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরো কয়েকটি মূর্তি। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে। হিন্দুসেনা সভাপতি এএসআইকে অনুরোধ করেছেন, তারা যেন এই বিতর্কিত ভূমিটিতে সার্ভে করেন। কারণ, তার মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পেছনেই আসল রহস্য লুকায়িত রয়েছে। তিনি দাবি করেছেন, ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে

আওরঙ্গজেব হিন্দুদেরকে অপমাণিত করার জন্য এ সকল তৎপরতা চালাতেন। তিনি আরো দাবি করেন, এই সার্ভে যদি চালানো হয়, তাহলে দেখা যাবে যে মসজিদটির বর্তমান কাঠামোই মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে। এতে ওই মন্দিরের কিছু অবশিষ্টাংশ পাওয়াও যেতে পারে। বিষ্ণু গুপ্ত আহ্বান জানান, এই সার্ভে চলাকালীন সময় যদি মন্দিরের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়, তাহলে যেন সেটি যেন সংরক্ষণে রাখা হয়। তিনি জোর দিয়েছেন যে এই অবশিষ্টাংশগুলো পরে যেন সবার সামনে উন্মুক্ত করে দেয়া হয়। মানুষ যেন মসজিদটি নির্মাণের আসল ইতিহাস জানতে পারে। তবে এই চিঠির জবাবে এএসআই এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র : সিয়াসত ডেইলি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো কেরানীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যার্থ ট্রাম্পের বিশেষ দূত উইটকফঃ রাজধানীতে হমলা বন্ধে সম্মতি; চূড়ান্ত সমাধান এখনো অধরা সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’ হলেন ৬১৩ শ্রমিক অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ভেনিসে বাঁধন-কে হেনস্তাকারী ইতালিপ্রবাসী মনিরুলের বাড়িতে মব নিয়ে হাজির মবহোতা আয়াস, তথ্যদাতা আলজাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে রহস্যময় কর্মকান্ড থামছেই না; এবার পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার