শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে, বেড়েছে ৭ পণ্যের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে, বেড়েছে ৭ পণ্যের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
বাজারে স্বস্তি ফেরাতে গত দুই মাসে ৬টি পণ্য- চাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি জোরদার করা হয়েছে তদারকি। গঠন করা হয়েছে টাস্কফোর্স। আইনশৃঙ্খলা বাহিনীও ঝটিকা অভিযান পরিচালনা করছে। তারপরও স্বভাবিক হচ্ছে না বাজার। পরিস্থিতি এমন- ছয় পণ্যের শুল্ক ছাড় করা হলেও একটি পণ্য ডিমের দাম কমেছে। সঙ্গে সপ্তাহের ব্যবধানে তিনটি পণ্যের দাম কমলেও চাল, ডাল, ময়দা, ভোজ্যতেল, চিনি, আদা ও দেশি পেঁয়াজ মিলে মোট ৭টি পণ্যের দাম বেড়েছে। এমন অবস্থায় ক্রেতাদের বাড়তি দরেই নিত্যপণ্য কিনতে হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও রামপুরা বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন

তথ্য জানা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার প্রতি কেজি পাইজাম ও বিআর-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫-৬৪ টাকা, যা সাত দিন আগেও ৫৪-৬২ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৫৮ টাকা, যা আগে ৫৫ টাকা ছিল। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা, যা সাত দিন আগেও ১৫৬ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা সাত দিন আগেও এই তেল ১৪৬ টাকা দিয়ে কিনতে পেরেছেন সাধারণ মানুষ। পাম তেল সুপার প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫০-১৫৩ টাকা, যা আগে ১৪৭-১৫১ টাকা ছিল। এ ছাড়া খুচরা বাজারে

প্রতি কেজি বড় দানার মশুর ডাল বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকায়, যা সপ্তাহ আগে ১০০-১০৫ টাকা ছিল। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৩০ টাকা, যা সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ৩০০ টাকা, যা সাত দিন আগে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩০-১৩৮ টাকা, যা সাত দিন আগেও ১২৭-১৩৫ টাকা ছিল। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। বাজারে যে চেইন রয়েছে তা ভাঙতে হবে। উৎপাদক বা আমদানিকারক, পাইকারি ও খুচরা- এই তিন পর্যায় রাখতে হবে।

তবে বাজারে সিন্ডিকেট করে এই তিন পর্যায়ের ভেতর ফরিয়া ব্যবসায়ীরা পণ্যের দাম অযথা বাড়াচ্ছে। তাদের দমন করতে হবে। পণ্যের দাম কমাতে শুধু শুল্ক ছাড় যথেষ্ট নয়, কঠোরভাবে মনিটরিং করতে হবে। এদিকে বাজারে সাত দিনের ব্যবধানে পণ্যের দাম বাড়লেও কিছু পণ্যের দাম কমেছে। এর মধ্যে তদারকি জোরদার করার কারণে ডিমের দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা আগে ১৬০-১৬৫ টাকা ছিল। পাশাপাশি প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা, যা সাত দিন আগেও ১০০ টাকায় বিক্রি হয়েছে। সঙ্গে প্রতি কেজি ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮৫-২০০ টাকায় বিক্রি হয়েছে, যা সাত দিন

আগেও ১৯০-২১০ টাকায় বিক্রি হয়েছে। রামপুরা বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. আকরাম বলেন, বাজারে কারো নিয়ন্ত্রণ নেই। পণ্যের দাম কমাতে সরকার নানা সুবিধা দিলেও তা ভোক্তা পর্যন্ত আসছে না। ব্যবসায়ীরাই লাভবান হচ্ছেন। আমরা ক্রেতারা বেশি দরেই পণ্য কিনে প্রতারিত হচ্ছি। কিন্তু বাজারে তেমনভাবে তদারকি দেখছি না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখছি কর্মকর্তারা অনিয়ম পেয়ে শুধু জরিমানা করছে। এই শাস্তি বিক্রেতারা ভয় পাচ্ছে না। জরিমানা গুনে আবারও সেই বাড়তি দরেই পণ্য বিক্রি করছে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে ডিমের দাম কিছুটা কমেছে। অন্যান্য পণ্যের দাম সহনীয় করতে তদারকি চলমান আছে। অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা

নেওয়া হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা