পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
কক্সবাজারের টেকনাফে নাফনদে মাছ ধরতে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে টেকনাফের নয়াপাড়া নাফনদ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে। এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ৫ জেলেকে মিয়ানমারের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে। তাদের কারা নিয়ে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সে দেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরকান আর্মির দখলে। তাই ধারণা করা হচ্ছে, আরকান আর্মি সদস্যরা তাদের নিয়ে গেছে। অপহৃত জেলেরা হলেন রাশেদ হোসেন মো. বোরহান,

সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ আলম। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা। স্থানীয় জেলেদের ধারণা, সোমবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকাধীনসহ ৩টি নৌকা নাফনদে মাছ শিকারে যায়। এ সময় আরকান আর্মির সদস্যরা অস্ত্র-সশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে দুটি নৌকার মাঝিরা পালিয়ে আসতে পারলেও একটি নৌকাসহ ৫ মাঝিকে তারা ধরে নিয়ে যায়। অপহরণের শিকার জেলে মোহাম্মদ আলমের মা হামিদা খাতুন বলেন, আমার ছেলেসহ ৫ জেলেকে আরকান আর্মির লোকজন ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত ছেলের কোনো খোঁজখবর পাইনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে কোস্ট গার্ড

ও বিজিবি সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তাদের দ্রুত ফেরত আনতে পারব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়