‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
রাষ্ট্রের মাথায় বিশাল ঋণের বোঝা থাকার পরও ফ্যামিলি কার্ডের মতো জনতুষ্টিমূলক কর্মসূচির অর্থনৈতিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি সরকারকে ‘ওভার অ্যাক্টিং’ বা অতি-অভিনয় থেকে বিরত থেকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে সমসাময়িক রাজনীতি ও অর্থনীতির নানা দিক নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সংকট ও ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগের কড়া সমালোচনা করে রনি বলেন, দেশে এখন রাজস্ব আদায়ে ত্রাহি অবস্থা। এর মধ্যে এই বিপুল অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। বক্তব্যে তিনি টাকার অংকগুলোর দিকে ইঙ্গিত করে বলেন: ২৩ লক্ষ

কোটি টাকার ঋণ: রনি বলেন, "আপনার ২৩ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা আপনার মাথার উপরে। আপনার ইনকাম ট্যাক্স হচ্ছে না। সব জায়গায় আপনার ত্রাহি ত্রাহি অবস্থা।" মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা ভাতা: ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, "আপনি ফ্যামিলি কার্ডে ৫০ লক্ষ লোকরে যদি ২,০০০ টাকা বা ২,৫০০ টাকা করে দেন, আপনি বলেন তো কত টাকা যাবে মাসে? বছরে কত টাকা আসে? হোয়ার ইউ উইল গেট দ্য মানি? টাকা ছাপানো ছাড়া এই টাকা আপনি কোত্থেকে দিবেন?" তিনি সতর্ক করে বলেন, কর্মসংস্থান সৃষ্টি না করে এভাবে ভাতা দিলে মানুষ আরও কর্মবিমুখ হয়ে পড়বে। তরুণদের হাতে ‘কোটি টাকা’ ও ক্ষমতার উত্থান সাম্প্রতিক গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু

তরুণের হাতে অভাবনীয় ক্ষমতা ও অর্থ চলে যাওয়ার বিষয়েও তিনি কথা বলেন। কোটি টাকার মালিক: তিনি বলেন, "একটা দোকানে গিয়ে যে ছেলে নবম-দশম শ্রেণিতে পড়ে, মাফ করে সে কোটি টাকার মালিক হয়ে গেছে। মার্সেডিজ গাড়ি কিনে ফেলেছে। এখন হঠাৎ করে এসে যদি আপনি ২৪ ঘণ্টার মধ্যে তাকে বলেন তুমি ক্লাসে ফিরে যাও, এটা হবে না।" তিনি মনে করেন, যাদের হাতে বিপুল টাকা ও ক্ষমতা চলে এসেছে, তাদের রাতারাতি ক্লাসে ফেরানো সম্ভব নয়। এর জন্য সরকারকে অবশ্যই সময় নিতে হবে। খাল খননে সরকারি টাকার অপচয় খাল খনন কর্মসূচির নামে জনপ্রতিনিধিদের ‘ফটোসেশনের’ সমালোচনা করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেন, দেশে এখন খাল কাটার মতো পর্যাপ্ত জমিও

নেই, আর পানির স্তরও ৪০ ফুটের নিচে নেমে গেছে। তিনি বলেন, "এমপিরা নিজের পকেটের পয়সা দিয়ে খাল কাটছেন না। উপজেলার টিআর, কাবিখা— এগুলোর টাকা দিয়ে একটা ভেকু ভাড়া করে এই কাজ করছেন এবং ফেসবুকে দিচ্ছেন। এই রংঢং করতে করতে পুরো প্রশাসন দেউলিয়া হয়ে যাবে।" রাষ্ট্র পরিচালনায় আবেগ নয়, বাস্তবতা প্রয়োজন সাবেক এসএসএফ ও ভিভিআইপি প্রটোকলের কড়া সমালোচনা করে রনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রটোকলের নামে জ্যেষ্ঠ রাজনীতিবিদদের অপমান করা হতো। তবে বর্তমান সময়ে প্রশাসন বা সরকারপ্রধানের কিছু কাজ ‘সিনেমাটিক’ বা অতি-নাটকীয় হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, "অ্যাক্টিং ইজ গুড, বাট ওভার অ্যাক্টিং ইজ ডেঞ্জারাস।" ইতিহাস

থেকে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্যের রাষ্ট্র পরিচালনার উদাহরণ টেনে তিনি বলেন, রাষ্ট্র চালাতে হলে চরম বাস্তববাদী হতে হয়, আবেগ বা সেন্টিমেন্ট দিয়ে রাষ্ট্র চলে না। সমাজ থেকে রাতারাতি সব সমস্যা দূর করতে চাওয়ার প্রবণতা রাষ্ট্রের জন্য বুমেরাং হতে পারে বলে তিনি সতর্ক করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়