যুবদল নেতার বিরুদ্ধে মাছের আড়ত দখলের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

যুবদল নেতার বিরুদ্ধে মাছের আড়ত দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
কুষ্টিয়ার খোকসায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিবের বিরুদ্ধে দীর্ঘদিনের মাছের আড়ত দখল করার অভিযোগ উঠেছে। খোকসা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের পৌর কর্তৃপক্ষের কোনো ডকুমেন্টস না থাকলেও যুবদলের ওই নেতা বিগত পৌর মেয়রের স্বাক্ষরিত স্ট্যাম্প দেখিয়ে মালিকানা দাবি করছেন। সোমবার সরেজমিন গেলে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী আলিম মিয়া রুনু জানান, পৌরসভার টিনশেডের প্রথম দোকানে তিনি প্রায় ২০ বছর মাছের আড়তের ব্যবসা করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর হঠাৎ খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিব বেশ কিছু লোকজন নিয়ে তার দোকানে এসে তিনশ টাকার স্ট্যাম্প দেখিয়ে সাবেক পৌর মেয়র তাতারি খান ২০১৫ সালে উল্লেখিত দোকান লিখে দিয়েছেন দাবি করে

দোকান ছেড়ে দিতে বলেন। তিনি বলেন, মাছ বাজারের কোনো দোকান পৌরসভা কাউকে লিখে দেয়নি বললে রাজিব তার ওপর চড়াও হয়। জোরপূর্বক স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে দোকানের সিকিউরিটি ৬০ হাজার টাকা এবং মাসিক ২৫শ টাকা ভাড়া দাবি করে। ওই দিনই ২০ হাজার টাকা এবং এক মাসের ভাড়া নিয়ে যায়। বাকি ৪০ হাজার টাকা ১ সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেয়। মাছ ব্যবসায়ী আলিম মিয়া রুনু জানান, তিনি বাকি টাকা দিতে না পারলে রাজিব ২৮ সেপ্টেম্বর এসে দোকানের সাইনবোর্ড ও ভেতরের সমস্ত মালামাল ফেলে দেয়। রাজিব নিজ নামের সাইনবোর্ড লাগিয়ে দোকান দখলে নেয়। তিনি জানান, ২০১৩ সালে সাবেক পৌর মেয়র তাতারি খান তাদেরকে

পৌরসভা থেকে নোটিশ করেন এবং প্রতিটি দোকান থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। সেই নোটিশ এখনো তার কাছে সংরক্ষিত আছে। পৌরসভা থেকে তাকে ও অন্য মাছ ব্যবসায়ীদের ২৯ সেপ্টেম্বর উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়েছিলো। দোকান দখলে নেওয়ার বিষয়টি ইতিমধ্যে পৌর প্রশাসক সরেজমিনে দেখে গেছেন বলে জানান। তার উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হওয়ায় দিশেহারা হয়ে পরেছেন। এ ব্যাপারে তিনি খোকসা থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। মাছ বাজারের ব্যবসায়ীরা জানান, পৌরসভা টিনসেড ঘর করে দেওয়ার পর থেকে তারা মাসিক কোনো ভাড়া ছাড়াই এখানে ব্যবসা করেন। পৌরসভা থেকে কাউকে কোনো দলিল করে দেয়নি। প্রকৃত ব্যবসায়ীরা দোকানের পজেশন নিয়ে দীর্ঘদিন ব্যবসা

করছেন। আলিম মিয়া শুরু থেকেই পৌর বাজারের টিনশেডের প্রথম দোকানে মাছের ব্যবসা করেন বলে জানান তারা। দখলদার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিব জানান, তাতারি খান তার বাবার নামে দোকান লিখে দিয়ে গেছেন। আলিম জোরপূর্বক তাদের দোকানে ব্যবসা করত। আওয়ামী লীগ সরকার পতনের পর সে তার দোকান দখলে নিয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন জানান, বিষয়টি তিনি তদন্ত করছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরসন করা হবে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?