বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও চারটি ব্যাংক ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক চারটি হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি। গত ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্ঠিত পৃথক পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে। চার ব্যাংকের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক চিত্র প্রিমিয়ার ব্যাংকের। ২০২৫ হিসাব বছরে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৯ পয়সা। গত ৩১শে ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩

টাকা ৫৯ পয়সা। আগামী ৩রা জুন রেকর্ড ডেট এবং ৮ই জুলাই সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের ৬৬ পয়সা থেকে বেড়ে ৭৪ পয়সায় দাঁড়িয়েছে। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২১ টাকা ১৬ পয়সা। মুনাফা বাড়লেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জন্য হতাশাজনক। রেকর্ড ডেট ৯ই জুন এবং এজিএম আগামী ২৯শে জুলাই সকাল ১১টায়। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের ২৩ পয়সা থেকে কমে ১৪ পয়সায় নেমে এসেছে। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩৩ টাকা ৮৫ পয়সা। রেকর্ড ডেট ২১শে মে এবং এজিএম ২৯শে জুন সকাল ১১টায়। এনআরবিসি ব্যাংক এবার শেয়ারপ্রতি ১৬ পয়সা মুনাফা করেছে, যা আগের বছরের

৮ পয়সার তুলনায় দ্বিগুণ। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৬ টাকা ৫ পয়সা। তবু লভ্যাংশ দেওয়া হচ্ছে না। রেকর্ড ডেট ২১শে মে এবং এজিএম ২৫শে জুন সকাল ১১টায়। এই চার ব্যাংকের ঘোষণার আগেই একই দিনে আরও ছয়টি ব্যাংক — এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এনআরবি ব্যাংক — ২০২৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে এখন পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ১০টি ব্যাংক চলতি বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে — যা দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম