নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
মহেশপুরে প্রবাসীর স্ত্রীর লগ্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আলামপুর গ্রামে পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে আটক হন তিনি। আটককৃত বিল্লাল হোসেন আলামপুর ৪নং কলোনির সুরুজ মিয়ার ছেলে। বিল্লাল হোসেন ছাড়াও ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বিদ্যুৎকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ওই প্রবাসীর স্ত্রী। জানা গেছে, আলামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ নাম্বারে তার নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন অজ্ঞাত ব্যক্তিরা। চাঁদা দিতে রাজি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় প্রবাসীর স্ত্রী বিষয়টি

জানালে আসামি ধরতে ফাঁদ পাতেন মহেশপুর থানা পুলিশ। ফাঁদের অংশ হিসেবে চাঁদা দিতে রাজি হয়ে আসামিদের নাম্বারে লাখ টাকার ভিডিও পাঠানো হয়। সেইসঙ্গে আসামিদের বলা স্থানে টাকার ব্যাগ রাখা হয়। শনিবার রাতে ওই স্থানে টাকার ব্যাগ নিতে গেলে সেখানে ওতপেতে থাকা পুলিশ ও এলাকাবাসী বিল্লাল হোসেনকে হাতেনাতে আটক করেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ব্ল্যাকমেইলের বিষয়টি জানার পর ফাঁদ পেতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী মামলা করেছেন। অপর পলাতক আসামি বিদ্যুৎকে আটকের চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার