‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
চাঁপাইনবাবগঞ্জে ‘গুম’ হয়ে যাওয়া আয়েশা খাতুন (২৪) নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। অপহরণ ও হত্যা মামলা পরবর্তী ৭ বছর ধরে নিরুদ্দেশ থাকা আয়েশাকে গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ঢাকা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, ২০১৯ সালের ৩১শে মে ভোলাহাট উপজেলার খাল আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। আয়েশাকে অপহরণ ও হত্যার পর লাশ গুম করা হয়েছে দাবি করে তার মা আদরী বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও বিষয়টি ভোলাহাট থানায় তদন্তাধীন ছিল। দীর্ঘদিন

তদন্তের একপর্যায়ে গত রোববার রাতে অভিযান চালিয়ে আয়েশা খাতুনকে উদ্ধার করে পুলিশ। তবে তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ আচরণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। উপপরিদর্শক কামাল হোসেন আরও জানান, সোমবার আয়েশা খাতুনকে প্রধান বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। এদিকে, আয়েশার নিরুদ্দেশের পেছনে ‘গুম’ নাটক কিংবা প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের জ্ঞাতসারে ‘আত্মগোপন’-এর ঘটনা ছিল কিনা, এ নিয়েও পুলিশি তদন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও