ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম—এই তিনটি ভেন্যু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দিতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফিফার তহবিলের অধীনে এই স্টেডিয়ামগুলোর উন্নয়নের লক্ষ্যে বাফুফে সম্প্রতি আবেদন জানিয়েছিল। ফিফার নির্দেশিকা অনুযায়ী বাফুফে ২০ বছরের জন্য বরাদ্দ চাইলেও, আনুষঙ্গিক প্রক্রিয়া ও সময়ের কথা মাথায় রেখে এনএসসি তিনটি স্টেডিয়ামই ২২ বছরের জন্য বরাদ্দ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল আহসান আজ নিজ কার্যালয়ে জানান, ‘খসড়া চুক্তির বিস্তারিত পর্যালোচনার পর উভয় পক্ষই চুক্তির বিষয়ে একমত হয়েছে। আমরা আশা করছি, এই মাসেই বাফুফের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে।’ এর আগে বাফুফেকে আটটি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার

বিষয়ে জানতে চাওয়া হলে আমিনুল আহসান বলেন, ‘২০২৫ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন দায়িত্বে ছিলেন, তখন গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ, নীলফামারী, নোয়াখালী, সিলেট এবং কক্সবাজারের স্টেডিয়ামগুলো বাফুফেকে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু চট্টগ্রাম ও গাজীপুর থেকে আপত্তি আসায় সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।’ তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে বাফুফে পুনরায় উল্লিখিত তিনটি স্টেডিয়ামের জন্য আবেদন করে। এরপরই এনএসসি প্রক্রিয়া শুরু করে এবং এখন তারা চুক্তির জন্য প্রায় প্রস্তুত। এর আগে পেশাদার লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ বা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য এনএসসি সাময়িকভাবে বিভিন্ন স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দিলেও, এবারই প্রথম ২০ বছরের বেশি

সময়ের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। মূলত ফিফা বা এএফসির অর্থায়নে কোনো স্টেডিয়ামের উন্নয়ন করতে হলে সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির প্রয়োজন হয়। উল্লেখ্য, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামটি এর আগেও ফিফা ফরওয়ার্ড প্রকল্পের অধীনে কৃত্রিম টার্ফ স্থাপনের জন্য ২০ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। নতুন চুক্তিতে সেই মেয়াদ আরও দুই বছর বাড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট