আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ May, ২০২৬

আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ May, ২০২৬ |
সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো রুখে দিতে সক্রিয়ভাবে কাজ করছে। এই হামলার ফলে দেশটির ফুজাইরাহ আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের

পক্ষ থেকে কড়া তৎপরতা চালানো হলেও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং