মালয়েশিয়ায় মেয়াদ বাড়াতে ৪ শতাধিক নিয়োগ কর্তার আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় মেয়াদ বাড়াতে ৪ শতাধিক নিয়োগ কর্তার আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ কর্মসূচি আরটিকে-২.০ এর অধীনে বিদেশি কর্মীদের নতুন নিবন্ধন ও নিবন্ধন পূর্ববর্তী পেমেন্টের মেয়াদ বাড়ানোর জন্য দেশটির ৪ শতাধিক কোম্পানির মালিক মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে (কেডিএন) আবেদন করেছেন। দেশটির সরকারি গণমাধ্যম ‘বারনামা’ জানিয়েছে, কোম্পানি মালিকদের একজন প্রতিনিধি সয়াহ পুত্র মারওয়ান বলেছেন, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আরটিকে-২.০ কর্মসূচি বন্ধ করার ফলে দেশে অবৈধ অভিবাসীদের লিগ্যালভাবে নিয়মিত কর্মী হিসাবে কাজে লাগানোর প্রচেষ্টায় মারাত্মক প্রভাব ফেলেছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের কেডিএন-এ প্রায় ১০০ কোম্পানি মালিকদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ সমাবেশে স্থানীয় মিডিয়াগুলোকে তারা জানিয়েছে, দেশটির কনস্ট্রাকশন, প্লানটেশন, ম্যানুফ্যাক্টর এবং সার্ভিস সেক্টরগুলো বিদেশি কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এটি (আরটিকে-২.০) কর্মসূচি বন্ধ হলে, এ সেক্টরগুলো চালানো তাদের পক্ষে

কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা প্রায় ৫ হাজার বিদেশী কর্মী এখনো আটক হওয়ার ঝুঁকিতে রয়েছে, যদিও তারা আরটিকে-২.০ কর্মসূচির অধিনে রেজিস্ট্রেশন করে আইন মেনে চলার পদক্ষেপ নিয়েছিলো। আবেদন করার প্রক্রিয়া বন্ধের কারণে আরটিকে-২.০ এর অধীনে অর্থ দিতে অক্ষম এবং এখন তারা তাদের কর্মীদের নিবন্ধন করতে না পারায় কোম্পানি মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে বারনামাকে জানিয়েছে সয়াহ পুত্রা। এদিকে গত ১০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছিলেন, সরকার ৩১ মার্চের পরে আরটিকে-২.০ এর অধীনে নিবন্ধিত সমস্ত কোম্পানি মালিকদের জন্য বিদেশি কর্মী বৈধকরণ প্রক্রিয়ার সময় আর বাড়াবে না। এ সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) পূর্বে ঘোষণা

করেছিলো যে বিদেশি কর্মীদের নিয়োগের জন্য অব্যবহৃত কোটা ১ জুন বাতিল করা হবে। সেই সময় মন্ত্রণালয়টি আরও জানিয়েছিল, বিদেশি কর্মী নিয়োগের জন্য সক্রিয় কোটা হিসেবে যার লেভিও জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ মার্চের মধ্যে ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) জারি করা হয়নি, সেগুলোও বাতিল করা হবে। তবে আরটিকে-২.০ কর্মসূচির মেয়াদ বাড়ানোর আবেদনের ফলে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ