বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে ট্রাক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ মারা গেছেন। পলাশ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪৯তম ব্যাচের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার ভোর ৬টা ২০ মিনিটে ঢাকার একটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৭ আগস্ট ত্রাণবাহী ট্রাক নিয়ে নোয়াখালী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন চবির ১২ শিক্ষার্থী। মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমাদ পলাশ ও একই শিক্ষাবর্ষের সাদমান হায়দার। তাদেরকে চট্টগ্রাম

মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় পড়া বাকি শিক্ষার্থীরাও একই হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার দিবাগত রাতে ফাহিম আহমাদ পলাশকে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আজ সকালে মারা যান। নিহত ফাহিম আহমাদ পলাশের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার খানাসামা থানার ভাবকী ইউনিয়নে। তার বাবার নাম মোহাম্মদ আক্কাস আলী। ফাহিম আহমাদ পলাশের সহপাঠী আশিক সরকার ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক মো. রোকনুজ্জামান (আজাদ) ফাহিম আহমাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক মো. রোকনুজ্জামান বলেন, পলাশের অবস্থা গুরুতর ছিল। ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। তবে আসার পথে তার অবস্থা আরও বেগতিক হয়ে যায়। আজ ভোরে চিকিৎসক তাকে মৃত

ঘোষণা করেন। আমরা এখন তার মৃতদেহ দিনাজপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সহপাঠী আশিক সরকার বলেন, পলাশসহ আমাদের বিভাগের ১২ শিক্ষার্থী সেদিন দুর্ঘটনার কবলে পড়েছিল। বাকিরা আশঙ্কামুক্ত হলেও পলাশ পুরো শরীরে আঘাত পেয়েছিল। তার এক পায়ের জয়েন্ট ছুটে যায় ও দুই পা ভেঙে গিয়েছিল। গত পরশু রাতে তাকে নিয়ে ঢাকায় রওনা হই। আজ ভোরে সিএমএইচে আমাদের বন্ধু মারা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ