ছেলেকে ধরতে না পেরে ক্ষুব্ধ পুলিশের লাথিতে বৃদ্ধ পিতার মৃত্যু, পুলিশের দাবি হৃদরোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

ছেলেকে ধরতে না পেরে ক্ষুব্ধ পুলিশের লাথিতে বৃদ্ধ পিতার মৃত্যু, পুলিশের দাবি হৃদরোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুলিশের অভিযানের সময় আব্দুল হামিদ ধলা (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশের লাথির আঘাতে তিনি মারা গেছেন। তবে পুলিশ দাবি করেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল ৪ঠা মার্চ, বুধবার মধ্যরাতে উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই আছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আব্দুল হামিদের ছেলে এমরান হোসেনকে আটক করতে বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এমরান পালিয়ে গেলে তাকে না পেয়ে পুলিশ তার বাবা আব্দুল হামিদকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরিবারের দাবি, এ সময় পুলিশ দরজা

ভাঙচুর করে এবং আব্দুল হামিদকে জোরপূর্বক টেনে নেওয়ার চেষ্টা করে। তার ৮৫ বছর বয়সী মা হালিমা বেওয়া ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তাকেও ধাক্কা দেওয়া হয়। নিহতের ১২ বছর বয়সী নাতি রিপন জানায়, গভীর রাতে কয়েকজন পুলিশ ঘরে ঢুকে তার দাদাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক পুলিশ সদস্য লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে ওঠার চেষ্টা করে আবার পড়ে যান এবং সেখানেই মারা যান বলে পরিবারের দাবি। কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আব্দুল হামিদের নামে কোনো মামলা ছিল না। ছেলে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে পুলিশ তাকে আটক করতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মারা যান। পরিস্থিতি

উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে বলে তাদের অভিযোগ। পুলিশের বক্তব্য মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ আসামি ধরতে গিয়েছিল। এমরান হোসেনের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে না পেয়ে অন্য একটি ওয়ারেন্টভুক্ত আসামির বাড়ি চেনার জন্য আব্দুল হামিদকে ডাকা হয়েছিল। এ সময় তিনি “হঠাৎ অসুস্থ” হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পুলিশ তাকে কোনো আঘাত করেনি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আব্দুল হামিদ “হৃদরোগে আক্রান্ত” হয়ে মারা গেছেন। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যরা দাবি করেছেন, ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?