নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

উয়েফা নেশন্স লিগে দাপুটে পারফরম্যান্সে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৬তম ম্যাচ খেলার রেকর্ডের রাতে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছেন হ্যারি কেইন; ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ইংলিশরা।

বৃহস্পতিবার রাতে মিলানের সান সিরোতে মাইকেল ওলিসের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। তবে ফ্রান্সেসকো পিও এসপোসিতোর জোড়া গোল ও দাভিদে ফ্রাত্তেসির লক্ষ্যভেদে দারুণ জয় তুলে নেয় স্বাগতিক ইতালি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পিটার শিল্টনের ১২৫ ম্যাচ খেলার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার রাতে ৬৪তম মিনিটে স্পট কিক থেকে ইংল্যান্ডকে জয় এনে দেন কেইন। এর মাত্র পাঁচ মিনিট আগেই নিজেদের ভুলে গোল খেয়ে বসেছিল

স্বাগতিকরা।

এই জয়ে লিগ ‘এ’-এর ১ নম্বর গ্রুপে ফ্রান্সের সমান ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রবের্তো মানচিনির ইতালি। আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের দুটি টিকিটের জন্য লড়বে ইতালি, ফ্রান্স ও বেলজিয়াম।

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে না পারার হতাশা কাটিয়ে মানচিনির দল প্রমাণ করেছে, সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য তাদের এখনো রয়েছে। মাঝমাঠ দখলে রেখে ইতালির গোছানো ও গতিময় ফুটবলের সামনে রীতিমতো অসহায় ছিল ফরাসিরা।

ম্যাচের শুরুতে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার ভুলে ফ্রান্সকে এগিয়ে দেন ওলিসে। তবে ২৬তম মিনিটে নিকোলো কামবিয়াগির দারুণ পাস থেকে পিও এসপোসিতোর গোলে সমতায় ফেরে ইতালি।

বিরতির আগে ব্র্যাডলি বারকোলার শট পোস্টে লাগলে এগিয়ে

যাওয়া হয়নি ফ্রান্সের। চোটের কারণে রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপে ও অহেলিয়া চুয়ামেনিকে ছাড়া খেলতে নামা জিনেদিন জিদানের দলের চেয়ে মাঠে অনেক বেশি স্বচ্ছন্দ ছিল ইতালি।

দ্বিতীয়ার্ধে মালো গুস্তোকে পেছনে ফেলে ইতালিকে পেনাল্টি এনে দেন কামবিয়াগি। কিন্তু ৬০তম মিনিটে সেবাস্তিয়ানো এসপোসিতো স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। অবশ্য তিন মিনিট পরেই ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে বল জালে জড়িয়ে ইতালিকে লিড এনে দেন ফ্রাত্তেসি।

৭৫তম মিনিটে আন্তোনিও ভেরগারা ফাউলের শিকার হলে দ্বিতীয় পেনাল্টি পায় ইতালি। এবার আর ভুল করেননি পিও এসপোসিতো। শেষ দিকে ফ্রান্সের আক্রমণগুলো স্বাচ্ছন্দ্যেই সামলে নেয় স্বাগতিকরা।

গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে

ইতালি ও ফ্রান্সের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে বেলজিয়াম। টানা পঞ্চম হারে লিগ ‘বি’-তে অবনমন নিশ্চিত হয়ে গেছে তুরস্কের।

এদিকে ওয়েম্বলিতে ২৪তম মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। টমাস টুখেলের দল ব্যবধান বাড়াতে সংগ্রাম করছিল, সেই সুযোগে ৫৯তম মিনিটে পেতার সুচিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া।

তবে ক্রোয়াটদের সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র পাঁচ মিনিট। ডি-বক্সে জ্যারেল কোয়ানসাহ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে নিজের মাইলফলকের ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯২তম গোলটি করেন সদ্য ব্যালন ডি’অর জেতা ইংলিশ অধিনায়ক কেইন।

লিগ ‘এ’-এর ৩ নম্বর গ্রুপে চেক প্রজাতন্ত্রকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান

ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আগামী রোববার ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে স্প্যানিশরা। ইতোমধ্যে দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করেছে।

৩৯তম মিনিটে লুকাস আমব্রোসের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া চেক প্রজাতন্ত্রের হয়ে আদাম হ্লোজেকের শট পোস্টে লাগে। ৭২তম মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে লাদিস্লাভ ক্রেইচি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। যোগ করা সময়ে মার্ক পুবিলের গোলে জয় নিশ্চিত করে স্পেন।

রাতের অন্যান্য ম্যাচে লিগ ‘সি’-তে ফিনল্যান্ডকে আলবেনিয়া এবং সান মারিনোকে বেলারুশ ২-০ গোলে হারিয়েছে। আর্মেনিয়া ও সাইপ্রাসের ম্যাচটি ১-১

গোলে ড্র হওয়ায় এবং লাটভিয়াকে ২-১ গোলে হারানোয় নিজ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে মন্টেনেগ্রো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার