৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি ভারতের, স্মরণে ও কৃতজ্ঞতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫

৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি ভারতের, স্মরণে ও কৃতজ্ঞতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ |
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভারত। এতে ভারতের জনগণ ও সরকারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম ভারতের স্বীকৃতি দেওয়ার ঘটনা ছিল ঐতিহাসিক ও দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। মহান মুক্তিযুদ্ধের সংকটময় সময়ে ভারতের এই সাহসী ও মানবিক অবস্থান স্বাধীনতার জন্য বাঙালি জাতির সীমাহীন আত্মত্যাগ ও অকুতোভয় লড়াইয়ের পক্ষে। একইসাথে এটি আমাদের রক্তক্ষয়ী সংগ্রামে আন্তর্জাতিক সমর্থনের দ্বার উন্মোচন করেছিল। বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সংগঠিত নৃশংসতম গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট সহ মানবতাবিরোধী অপরাধ এবং কোটি মানুষের শরণার্থী

হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে ভারতের সেই স্বীকৃতি ছিল নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদাহরণ। ভারতের রাজনৈতিক নেতৃত্ব, সশস্ত্র বাহিনী এবং সাধারণ মানুষ যে আত্মত্যাগ ও সহমর্মিতা দেখিয়েছিল, বাঙালি জাতি তা চিরদিন কৃতজ্ঞচিত্তে সঙ্গে স্মরণ করবে। ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশের পরীক্ষিত প্রকৃত বন্ধু। বিবৃতিতে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ক্রমাগত উন্নতির দিকে এগিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে—পারস্পরিক সম্মান, সমতা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে, যা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ

আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণের স্বার্থ সবকিছুর উর্ধ্বে। আমরা বাংলাদেশের মাটিতে কারও আধিপত্যবাদ বরদাস্ত করব না। বাংলাদেশের মাটিতে শুধু রাজনৈতিক বিবেচনায় ভারত বিরোধিতা পরাজিত পাকিস্তানি মদদপুষ্টতার পরিচায়ক। পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট হয়ে ভারতের মতো বৃহৎ প্রতিবেশী ও ঐতিহাসিকভাবে পরীক্ষিত অকৃত্রিম বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করা বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। প্রায়োগিকভাবে সবকিছু বিবেচনায় নিয়েই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে সামনে রেখে আমাদেরকে সকলের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ০৬ ডিসেম্বর ২০২৫

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক