২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
মাত্রা ২১ হাজার টাকা বেতনে চাকরি করা কেরানি অর্জন করেছে বিপুল সম্পত্তি। জ্ঞাত বহির্ভূত এসব সম্পত্তি তিনি লোকচক্ষুর আড়াল করতে নানা কৌশল অবলম্বন করতেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক অভিযানে সব কৌশল ভেস্তে যায়। বেরিয়ে আসে বিপুল সম্পত্তির খবর। অভিযানে ওই কেরানির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে তাজ্জব বনে যান বাহিনীর সদস্যরাও। তার বসবাস করা বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি পরিমাণ রূপার গয়না। এ বাড়িটি ছাড়াও তার রয়েছে অন্তত ২৪টি বাড়ি। এ ছাড়া ৪০ একর কৃষিজমি, ৪টি প্লট এবং একাধিক দামি গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি সরকারি দপ্তরের সাবেক কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বিরুদ্ধে

দুর্নীতির অভিযোগ উঠায় অভিযান চালানো হয়। আর এতেই এসব সম্পত্তির খোঁজ মিলে। কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কর্ণাটক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার (কেআরডিল) কোপ্পাল শাখা দপ্তরে চাকরি করতেন। মাসে বেতন পেতেন ১৫ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার টাকা। শুক্রবার কালাকাপ্পার বাসায় অভিযান চালায় পুলিশ। কোপ্পাল ছাড়াও কর্ণাটকের আরও কয়েকটি জেলায় তার বাড়ি রয়েছে। এসব সম্পত্তি আড়াল করতে তিনি নিজের, স্ত্রী ও স্ত্রীর ভাইদের নাম উল্লেখ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা তদন্তকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, কালাকাপ্পা নিদাগুন্ডি বাড়িতে অভিযান চালিয়ে যেসব সম্পত্তি তারা উদ্ধার করেছেন, সেসবের বাজারমূল্য ৩০ কোটি রুপির কিছু বেশি। তবে নিদাগুন্ডির সম্পত্তি আরও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল