২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র নয় মাস। কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্রেই এখন নতুন ধাক্কা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন— যে শহরগুলোকে তিনি “বামপন্থি উগ্রপন্থিদের নিয়ন্ত্রিত” ও অসুরক্ষিত মনে করেন, সেখানে কোনোভাবেই ম্যাচ আয়োজন করতে দেবেন না। প্রয়োজনে ভেন্যু সরিয়ে নেওয়া হবে অন্য শহরে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যে শহরগুলো বামপন্থি উগ্র নেতৃত্বে চলছে, যারা জানেই না কীভাবে শাসন করতে হয়। বিশ্বকাপ নিরাপদ হবে। কিন্তু যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, আমরা সঙ্গে সঙ্গে ম্যাচ সরিয়ে অন্যত্র নিয়ে যাব।’ বিশেষভাবে সিয়াটল (লুমেন ফিল্ডে ছয়টি ম্যাচ) এবং সানফ্রান্সিসকো (লিভাইস স্টেডিয়ামে ছয়টি ম্যাচ) নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন

তুলেছেন তিনি। তবে নাম উঠে এসেছে শিকাগোরও, যেখানে অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি মনে করি কোনো শহর সামান্যতমও নিরাপদ নয়, তবে শুধু বিশ্বকাপ নয়, এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও স্থগিত করতে হতে পারে।’ তবে তিনি আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে না। ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দীর্ঘ প্রস্তুতির পর ভেন্যুগুলো চূড়ান্ত হলেও প্রেসিডেন্টের এই হুমকি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার ছায়া ফেলেছে। নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক প্রভাব পড়া এখন আর নতুন কিছু নয়—কিন্তু ট্রাম্পের এই মন্তব্য নিঃসন্দেহে আয়োজক কমিটি, ফিফা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বড় ধাক্কা। ফিফা এখনো

আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এত বড় টুর্নামেন্টের আয়োজন হঠাৎ ভেন্যু বদল বা স্থগিতের হুমকির মুখে পড়লে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাকে কূটনৈতিক ও লজিস্টিক— দুই ফ্রন্টেই কঠিন পরীক্ষায় পড়তে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না