১৭ বছরের ট্রফিখরা কাটিয়ে টটেনহ্যামের ইউরোপা লিগ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

১৭ বছরের ট্রফিখরা কাটিয়ে টটেনহ্যামের ইউরোপা লিগ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জেতার পর আর কোনো ট্রফি জেতেনি টটেনহ্যাম। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও ফিরতে হয় শূন্য হাতে। তবে এবার সে ধারায় ছেদ টেনেছে ক্লাবটি। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জয় করেছে টটেনহ্যাম। অল ইংলিশ ফাইনালে শুরু থেকেই বল পজিশন এবং আক্রমণে বেশ এগিয়েছিল রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড। তবে অনেকটা ধারার বিপরীতে-ই প্রথমার্ধের শেষ দিকের ম্যাচের একমাত্র গোলের দেখা পেয়ে যায় টটেনহ্যাম। ৪২ মিনিটে পাপে মাতার সারের ক্রস সামলাতে গিয়ে নাকানি-চুবানি খান ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। এতে বল পেয়ে যান চলতি মৌসুমে টটেনহ্যামের অন্যতম সেরা ফরোয়ার্ড ব্রেনান জনসন। ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানাকে

ফাঁকি দিয়ে বল জালে পাঠাতে তার মোটেই বেগ পেতে হয়নি। ম্যাচের বাকি সময়ে অনেকটা চেষ্টা করেও এই গোল আর শোধ দিতে পারেনি রেড ডেভিলরা। কখনো তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন টটেনহ্যাম গোলকিপার জিউলিয়েলমো ভিকারিও, তো কখনো আবার টটেনহ্যামের ইস্পাতদৃঢ় রক্ষণে মুখে থুবড়ে পড়েছে ব্রুনো ফার্নান্দেসদের আক্রমণ। ম্যাচের ৬৮ মিনিটে সম্ভবত সমতায় ফেরার সেরা সুযোগটি পেয়েছিল ইউনাইটেড। পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি টটেনহ্যাম গোলকিপার ভিকারিও। সে সুযোগ ফাঁকা পোস্টে হেড করেন ইউনাইটেডের নাম্বার নাইন রাসমুস হয়লুন। তবে হাওয়ায় ভেসে গোললাইন থেকে দারুণ দক্ষতায় বল ফিরিয়ে টটেনহ্যামের লিড অক্ষত রাখেন ডাচ সেন্টারব্যাক মিকি ফন ডে ভেন। ইউরোপা লিগ ফাইনালের আগপর্যন্ত টটেনহ্যামের জন্য

চলতি মৌসুমে কিছুই পক্ষে আসেনি। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ থেকে মোটে ৩৮ পয়েন্ট নিয়ে এখন ১৭ নম্বরে অবস্থান করছে দলটি। নিজেদের ইতিহাসের অন্যতম কঠিন মৌসুমেই শেষ পর্যন্ত ট্রফির সোনালী হাসি হেসেছে স্পার্স। এই শিরোপা জয়ের মাধ্যমে শুধু যে ইউরোপা লিগ ট্রফি-ই জিতেছে টটেনহ্যাম, তা-ই নয়। একইসঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটও নিশ্চিত হয়েছে অ্যাঞ্জ পস্তেকগলুর শিষ্যদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না