হোয়াটসঅ্যাপের স্টোরেজ খুব সহজেই খালি করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪
     ৯:০০ পূর্বাহ্ণ

হোয়াটসঅ্যাপের স্টোরেজ খুব সহজেই খালি করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ৯:০০ 111 ভিউ
মোঃ রাছেল রানা: আপনি সারাক্ষণই হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। ফাইল, ছবি ও ভিডিও আদান-প্রদান করছেন। অসংখ্য ছবি আর ভিডিও দিয়ে ভরে যাচ্ছে ফোনের স্টোরেজ। আপনার হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করতে একাধিক ফিচার দিয়ে থাকে কর্তৃপক্ষ। ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং বার্তা আদান-প্রদান সহজতর করতে অনেক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ।
এর মধ্যে অন্যতম হলো— ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন— ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিতভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ

বিষয় হলো— পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এ সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না।
অর্থাৎ অটো সেভড হবে না। সেটি সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলেঅ অনুসরণ করতে হবে।
১. প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২. উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে।
৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে।
৪. এবার চ্যাটসে যেতে

হবে।
৫. মিডিয়া ভিসিবিলিটি অপশন সুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত।
আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের ওপর কোনো রকম প্রভাব ফেলবে না।
মোঃ রাছেল রানা
rasel.raba01@gmail.conm

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে? প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ জুলাই অভ্যুত্থান ও ক্ষমতার পালাবদল: ‘ওল্ড গার্ডস’ বনাম ‘কালার রেভ্যুলেশন’ তত্ত্ব এবং মাহফুজ আলমের বিস্ফোরক বয়ান They promised voting rights for expatriates. Democracy beyond borders. Fair. Inclusive. একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের তাবেদারি ভূমিকা যেমন ছিলো ইউনুসের শাসন মানেই সংখ্যালঘুদের জন্য নিরাপত্তাহীনতা আর উগ্র মৌলবাদের খোলা লাইসেন্স। টেকনাফে বিএনপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন; শিশুসহ আহত ৫জন এই ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ নিছে। সেটাই তো প্রশ্ন যে ১৮ মাসে, ১৯ মাস পড়বে ‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ‘মানিলন্ডারিং’ বোমা ফাটল: ৪ দেশে ১১ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ! ৫৫ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে