ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিশ্বজুড়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক বার্তা দিল গুগল। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারা বিশ্বের প্রায় ৪০ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইস এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে। কারণ এই বিপুল সংখ্যক ফোনে ব্যবহৃত হচ্ছে এমন সফটওয়্যার, যার জন্য আর কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ দেওয়া হয় না। গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০০ কোটি অ্যানড্রয়েড ডিভাইস এমন সংস্করণে চলছে, যেগুলোর নিরাপত্তা সহায়তা বন্ধ হয়ে গেছে। ফলে এই ফোনগুলো সহজেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও অন্যান্য সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। গত বছর থেকেই গুগল আনুষ্ঠানিকভাবে অ্যানড্রয়েড ১২ এবং তার আগের সব সংস্করণের জন্য নিরাপত্তা আপডেট বন্ধ করে দিয়েছে। তবুও বাস্তব চিত্র বলছে অন্য কথা। এখনো

সক্রিয় ডিভাইসগুলোর মধ্যে মাত্র ৫৮ শতাংশ ব্যবহারকারী অ্যানড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে আপডেট করেছেন। সবচেয়ে নতুন সংস্করণ অ্যানড্রয়েড ১৬ বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে। যদিও অ্যানড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তবুও কোটি কোটি মানুষ এখনো পুরোনো, ঝুঁকিপূর্ণ সংস্করণেই নির্ভর করছেন। আর সেখানেই বাড়ছে বিপদের আশঙ্কা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পুরোনো অ্যানড্রয়েড ফোনগুলো এখন সাইবার অপরাধীদের জন্য একেবারে সহজ শিকার। কারণ, অফিসিয়াল সিকিউরিটি প্যাচ না থাকায় ইউজারের অজান্তেই ফোনে আড়ি পাততে পারে হ্যাকাররা। এমনকি ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত মেসেজ বা আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়াও কঠিন কিছু নয়। বিশেষভাবে সতর্ক করা হয়েছে তথাকথিত ‘ব্যাকগ্রাউন্ড স্পাইওয়্যার’ নিয়ে। এই ধরনের ক্ষতিকর সফটওয়্যার নীরবে

ফোনে সক্রিয় থেকে ব্যক্তিগত চ্যাট, ছবি, কল লগ এমনকি অনলাইন লেনদেনের তথ্য পর্যন্ত নজরে রাখে। এই পরিস্থিতিতে গুগলের স্পষ্ট পরামর্শ, যাদের ফোনে অ্যানড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই, কিংবা যারা আর আপডেট পাচ্ছেন না, তাদের যত দ্রুত সম্ভব নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। পাশাপাশি ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখার কথাও জোর দিয়ে বলা হয়েছে। বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে পুরোনো ও আপডেটহীন অ্যানড্রয়েড ফোন ব্যবহার করা যে বড়সড় ঝুঁকির শামিল, তা নতুন করে মনে করিয়ে দিল গুগলের এই সতর্কবার্তা। এখনই সচেতন না হলে বিপদ যে আরো বাড়বে, তা বলাই বাহুল্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম