‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬
     ৪:৫৫ অপরাহ্ণ

‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ | ৪:৫৫ 19 ভিউ
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিল করে মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন। আজ ৫ই মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন, ঘোষিত হেয়ার কাট নীতির ফলে তাদের প্রাপ্য মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে এবং আমানত ফেরত প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বেলা সাড়ে ১২টার দিকে একদল আন্দোলনকারী বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রধান ফটকে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা হ্যান্ড মাইকের মাধ্যমে ভেতরে প্রবেশের অনুমতি চান এবং গভর্নরের সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে যাবেন

না বলে ঘোষণা দেন। পুলিশের হস্তক্ষেপে তারা সাময়িকভাবে সরে গেলেও কিছুক্ষণ পর আবার ফটকের সামনে অবস্থান নেন। পরে আবারও প্রবেশদ্বার বন্ধ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বেলা ২টা পর্যন্ত আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়। আন্দোলনের আহ্বায়ক আলিফ রেজা বলেন, “হেয়ার কাট বাতিল করে এখন আমাদের মাত্র ৪ শতাংশ মুনাফা দেওয়া হচ্ছে। আমরা পূর্ণ মুনাফা চাই এবং দ্রুত সব টাকা ফেরত চাই। গভর্নরের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করা হয়নি।” আরেক আমানতকারী মোস্তফা ফিরোজ অভিযোগ করেন, তার ১ কোটি টাকার এফডিআরের বিপরীতে মাত্র ৪ লাখ টাকা মুনাফা প্রস্তাব করা হয়েছে, যা তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি,

অথচ ব্যাংকের কর্মকর্তারা নিয়মিত বেতন-ভাতা ও বোনাস নিচ্ছেন।” ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। গ্রাহকেরা দীর্ঘদিন ধরে আমানত ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন। বৃহস্পতিবারের কর্মসূচিতে তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে কেন্দ্রীয় ব্যাংক গত দুই অর্থবছরের জন্য আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায়, যা ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে কার্যকর করার কথা ছিল। পরে আন্দোলনের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমানতকারীদের আন্দোলন যৌক্তিক হলেও সম্মিলিত ইসলামী ব্যাংক বর্তমানে

তারল্য সংকটে রয়েছে। তিনি জানান, সব আমানত একসঙ্গে পরিশোধ করতে প্রায় দেড় লাখ কোটি টাকা প্রয়োজন, যেখানে ব্যাংকের বিদ্যমান মূলধন প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সরকার ব্যাংকটির দায়িত্ব নেওয়ায় ধাপে ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন ‘ইরানে হামলা প্রমাণ করে চীন ও ভারত এখনো মার্কিন প্রশাসনের আক্রমনের লক্ষ্যবস্তু’ কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ‘দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওনার মাথা আওলা হয়ে গেছে’: সাংবাদিক মাসুদ কামাল পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের ভাই গাড়িচালক থেকে মাত্র ৮ মাসে আঙুল ফুলে বটবৃক্ষ! জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ বাংলাদেশের: ইউনিট প্রতি দাম বাড়ল ৬ ডলার ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও চট্টগ্রামের দুটির পর এবার গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানারও উৎপাদন বন্ধ তীব্র সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা জারি তীব্র জ্বালানি সংকটে দুই বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের রহমান