আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?