লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান ইসরায়েলি হামলার ভিতর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই ইন্দোনেশিয়ান সদস্য সড়ক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তের পর এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, সোমবার(৩০ মার্চ) শান্তিরক্ষীদের গাড়ি লক্ষ্য করে সড়কে বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। ওই ঘটনায় দুজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহত হন। একই সঙ্গে গুরুতর আহত হন আরও ২জন। এদিকে, তার আগের দিন রোববার পৃথক একটি হামলায় নিহত হন অপর একজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী। শান্তিরক্ষীদের অবস্থানের পাশে কামানের গোলার আঘাত চালালে তিনি নিহত হন। নিহত শান্তিরক্ষীদের দেহ মার্কাবা এবং বেনি হায়ানের সংযোগ সড়ক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জঁ পিয়ের ল্যাকরোয়া সংস্থাটির নিরাপত্তা পরিষদকে মঙ্গলবার জানান, হামলার ঘটনায় তদন্ত

চলমান। এ সময় ল্যাকরোয়া সতর্ক করে বলেন, ‘শান্তিরক্ষীরা কখনও লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।‘

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?