ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ April, ২০২৬

ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ April, ২০২৬ |
আন্তর্জাতিক সামরিক সহযোগিতা জোট ন্যাটোকে ‘কাগজের বাঘ’ বলে তিরস্কার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ডানপন্থী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা সংস্থাটি সম্পর্কে এ মন্তব্য করেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন জানায়, একইসঙ্গে ইরান যুদ্ধে সহযোগিতা না করায় ন্যাটো থেকে অ্যামেরিকার সদস্যপদ বাতিল করার ইঙ্গিতও দেন ট্রাম্প। তিনি জানান, অ্যামেরিকা আর ন্যাটোর অন্তর্ভুক্ত থাকবে কিনা, বিষয়টি বিবেচনা করা হবে। এর আগে যুদ্ধ চলাকালীন সহযোগিতা না করায় ন্যাটোর বিভিন্ন সদস্য দেশকে হুঁশিয়ারি, অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে ট্রাম্পকে। বিশেষত হরমুজ প্রণালী দখলে সামরিক সহযোগিতা না করায়, গত ১৬ মার্চ ‘ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ বলে’ হুঁশিয়ারি দেন তিনি। পরদিন ১৭ মার্চ ন্যাটো কখনও অ্যামেরিকাকে সহযোগিতা করতে পারেনি বলে

আবারও মন্তব্য করেন তিনি। ওই সময়ও ন্যাটো থেকে অ্যামেরিকার সদস্যপদ বাতিল করার বিষয়টি উল্লেখ করেছিলেন ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং