৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
অর্ধশতাব্দী পর আবারও চাঁদের মাটিতে পা রাখতে সর্বশেষ প্রস্তুতি চালাচ্ছে অ্যামেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আইউইটনেস নিউজ জানায়, যাত্রার উদ্দেশ্যে নির্ধারিত রকেটে বুধবার জ্বালানি সরবরাহ করতে দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, সব ঠিক থাকলে ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন নভোচারী নিয়ে আজ সন্ধ্যায় রকেটটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে। এবারের চন্দ্রাভিযান আর্টেমিস ২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান আগের দিন এক এক্স পোস্টে যাত্রার তথ্য নিশ্চিত করেন।ওয়াইজম্যান লিখেন, ‘ইট’স টাইম টু ফ্লাই।’ কর্তৃপক্ষ আরও জানায়, এবারের অভিযানে ৩জন অ্যামেরিকান ও একজন কানাডিয়ান নভোচারী যাত্রা করছেন। কমান্ডার ওয়াইজম্যানসহ অভিযানে যুক্ত বাকিরা হলেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। এর মধ্যে নাসার চন্দ্রাভিযানে প্রথমবারের মতো অ-অ্যামেরিকান নভোচারী হিসেবে

নাম লেখালেন হ্যানসেন। এর আগে ১৯৭২ সালে নাসার অধীন অ্যাপোলো ১৭ মিশনে সর্বশেষ মানুষ চাঁদে ভ্রমণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?