সরকারের গম কিনতে বাড়তি ব্যয় ৫৪ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

সরকারের গম কিনতে বাড়তি ব্যয় ৫৪ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখন গমের বিশাল এই আমদানি খরচ সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার টন গম আমদানির সিদ্ধান্তের একটি চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠেছে, বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করে এই আমদানি সাধারণ জনগণের পকেট কাটছে। পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত এই গমের প্রতি টনের মূল্য নির্ধারিত হয়েছে ৩০৫ মার্কিন ডলার। অথচ একই মানের গম রাশিয়া বা ইউক্রেন থেকে বর্তমানে ২৩০ ডলারে কেনা সম্ভব। অর্থাৎ প্রতি টনে বাড়তি খরচ হচ্ছে ৭৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকার সমান। হিসাব বলছে, কেবল এই একটি চালানেই সরকার বাড়তি

ব্যয় করছে ৫৪ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ কোনো উন্নয়নমূলক কাজ বা জনকল্যাণে ব্যয় না হয়ে স্রেফ একটি নির্দিষ্ট দেশকে ‘তুষ্ট’ করতে খরচ করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এই চুক্তির নেপথ্যে কেবল কৃষি পণ্যই নয়, বরং গভীর রাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে সমালোচকরা দাবি করছেন। দেশের ১৮ কোটি মানুষের ট্যাক্সের টাকায় এই ‘পলিটিক্যাল প্রিমিয়াম’ দেওয়া হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, রাশিয়ার জ্বালানি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশকে তৃতীয় একটি দেশের অনুমতির অপেক্ষায় থাকতে হয়েছে। প্রশ্ন উঠেছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে জ্বালানি বা খাদ্য নিরাপত্তার সিদ্ধান্তে আমরা কতটুকু স্বাধীন? বাজারে নিত্যপণ্যের দাম যখন আকাশছোঁয়া, তখন সরকারের এমন বিলাসবহুল বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আমদানি

সাধারণ জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্রই এখন একটিই প্রশ্ন ক্ষমতা ধরে রাখতে কি তবে বিদেশি শক্তির তোষণই এখন মূল লক্ষ্য? বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত আঠারো কোটি মানুষের কাঁধেই পড়বে। যদি একের পর এক চালানে এভাবে হাজার হাজার কোটি টাকা গচ্চা দেওয়া হয়। তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ধাক্কা লাগবে, যার খেসারত দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়