হারতে হারতে জিতল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

হারতে হারতে জিতল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে সহজ জয়ের পথে থেকেও নাটকীয়ভাবে ম্যাচটিকে কঠিন করে ফেলেছিল টাইগাররা। দুই ওপেনারের ১০৯ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটির পরও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে টাইগাররা। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (৩৭ বলে ৫৪) ও তানজিদ হাসান তামিম (৩৭ বলে ৫১)। দুজনেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এবং ১১ ওভারেই ওপেনিং জুটিতে

১০৯ রান যোগ করে সহজ জয়ের ভিত গড়ে দেন। কিন্তু ১১.৪ ওভারে পারভেজ আউট হতেই যেন শুরু হয় মহাবিপর্যয়। মঞ্চে এসে আফগান অধিনায়ক রশিদ খান একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। তার স্পিন-বিষে সাইফ হাসান (০), তানজিদ তামিম, জাকের আলী (৬) ও শামীম হোসেন (০) দ্রুত সাজঘরে ফেরেন। তানজিম সাকিবও রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হলে বাংলাদেশের স্কোর ১০৯/০ থেকে মুহূর্তেই ১১৮/৬ এ পরিণত হয়। ম্যাচ যখন চরম অনিশ্চয়তায়, তখন জয়ের জন্য শেষ ১২ বলে ১৬ রানের প্রয়োজন। ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাই আক্রমণে এলে নুরুল হাসান সোহান প্রথম দুই বলেই দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচটিকে বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর সিঙ্গেল নিয়ে

স্ট্রাইক দেন রিশাদ হোসেনকে। চতুর্থ বলে রিশাদ হোসেন দারুণ এক চার মেরে দলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন। এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন। এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পরবর্তী ম্যাচ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না