হামের প্রকোপে কাঁপছে কক্সবাজার: তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া, বিপন্ন শৈশব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

হামের প্রকোপে কাঁপছে কক্সবাজার: তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া, বিপন্ন শৈশব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
কক্সবাজারের আকাশে-বাতাসে এখন স্বজন হারানো আর্তনাদ। পর্যটন নগরীতে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ ‘হাম’। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রাণ হারিয়েছে ৩টি নিস্পাপ শিশু। জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রতিটি শয্যায় এখন শিশুদের কান্নার সুর আর মা-বাবার চোখে আতঙ্ক। এক ভোরেই নিভে গেল প্রাণের প্রদীপ আজ ২রা এপ্রিল, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই মহেশখালীর বাসিন্দা নাসিরের ৯ মাস বয়সী মেয়ে জেসিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সদর হাসপাতালের বিশেষ হাম ইউনিটে লড়ছিল শিশুটি, কিন্তু নিউমোনিয়া আর হামের জটিলতা তাকে বাঁচতে দেয়নি। এর আগে গত বুধবার হিরা মনি নামে ৭ মাসের এক শিশুর করুণ মৃত্যু হয়। সব মিলিয়ে জেলায় এই রোগে মৃত্যুর সংখ্যা এখন

৩ হাসপাতালগুলোতে শয্যা সংকট, বাড়ছে উদ্বেগ বর্তমানে কক্সবাজারের চিকিৎসা ব্যবস্থা এই নতুন সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে: সদর হাসপাতালে ৪২ জন এবং জেনারেল হাসপাতালে ৫ জন শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, মহেশখালী, রামু ও পাহাড়তলি এলাকায় সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি। সদর হাসপাতালের ডা. শহিদুল আলম জানান, রোগীর চাপ সামলাতে আলাদা নার্সিং ব্যবস্থা ও ডেডিকেটেড ওয়ার্ড খোলা হলেও আক্রান্তের হার কমছে না। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় রয়েছে। তবুও কেন এই প্রাদুর্ভাব? ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, মূলত সচেতনতার অভাব এবং ৯ ও ১৫ মাস বয়সের নির্ধারিত দুই ডোজ টিকা সময়মতো না নেওয়াই এর মূল

কারণ। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে, কিন্তু মানুষের সচেতন হওয়াটা জরুরি। ঘরে ঘরে গিয়ে আমরা এখন মানুষকে সতর্ক করছি।”—সিভিল সার্জন কার্যালয় রমজানের মাঝ সময় থেকে শুরু হওয়া এই সংক্রমণ এখন ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়েছে। চিকিৎসকরা বলছেন, শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং র‍্যাশ বা লালচে দানা দেখা দিলে মোটেও অবহেলা করা চলবে না। দ্রুত টিকা নিশ্চিত করাই এখন শিশুদের বাঁচানোর একমাত্র পথ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক