হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন এলাকাটি। সেখানে টাট্টু ঘোড়া চালাতেন সৈয়দ আদিল হুসেন শাহ। ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসরণে নিয়ে আসাই ছিল তার কাজ। ওই এলাকার কাছে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। সেখান থেকে পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে মূল উপত্যকায় যেতে হয়। অন্যান্য দিনের মতোই এই গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে পর্যটকদের বৈসরনের মূল উপত্যকায় নিয়ে গিয়েছিল সৈয়দ। আচমকা হামলা হয়। সেই সময় সকলে যখন প্রাণ বাঁচাতে এদিক-ওদিক পালাচ্ছেন, এই যুবক তেড়ে যান হামলাকারীদের দিকে। এক হামলাকারীর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন রাইফেল। আর তখনই রাইফেল থেকে ছুটে আসা বুলেট ঝাঁঝরা করে দেয় তার বুক। এবিপি আনন্দ বৃহস্পতিবার

ভয়াবহ এ হামলার ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে আরও শিউরে ওঠার মতো তথ্য। তারা বলেন, জঙ্গিদের বুলেটে মৃত্যুর ভয়ে তখন যে যেদিকে পারেন ছুটছেন, একটু আশ্রয়ের আশায়, ঠিক সেই মুহূর্তেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আদিল। আদিলের পরিবার তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। ন্যায়বিচার চায় তার পরিবার। সেই সঙ্গেই অন্ধকার ভবিষ্যতের আশঙ্কায় দিন গোনা শুরু করেছেন তারা। পরিবারের রুজি-রুটি যার উপর নির্ভর করত, সেই আর নেই দুনিয়াতে। এবার কী হবে? এই একটাই প্রশ্ন ঘুরছে আদিলের পরিবারের সকলের মনে। সংবাদসংস্থা এএনআইকে আদিলের বাবা জানিয়েছেন, রোজকার মতো গতকালও কাজে বেরিয়েছিলেন তিনি। তিনটা নাগাদ আদিলের পরিবারের কানে আসে

সন্ত্রাসী হামলার খবর। সঙ্গে সঙ্গেই ফোন করা হয় তাকে। কিন্তু ফোন সুইচ অফ ছিল তার। এরপর বিকাল চারটা ৪০ মিনিট নাগাদ তার ফোন চালু হলেও কোনো জবাব আসেনি। থানায় ছুটে যায় পরিবার। সেখানেই ছেলের মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা