হলুদের ঝলক: সোশ্যাল মিডিয়ায় সোনালি আলোর নতুন ট্রেন্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

হলুদের ঝলক: সোশ্যাল মিডিয়ায় সোনালি আলোর নতুন ট্রেন্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যম এখন যেন হলুদের জাদুতে মুগ্ধ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এমনকি হোয়াটসঅ্যাপ—সব জায়গায়ই এখন সয়লাব পানিতে হলুদ গুঁড়া মেশানো এক ঝলমলে আলোয়। এই নতুন ‘টারমারিক গ্লো’ ট্রেন্ডে মেতেছে কোটি কোটি মানুষ। কীভাবে তৈরি করবেন এই জাদুকরী গ্লো? • প্রথমে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে সমতল জায়গায় রাখুন পোষাক কেনাকাটায় জনপ্রিয় ১০টি বাংলাদেশি ব্র্যান্ড • তার ওপর একটি স্বচ্ছ পানির গ্লাস রাখুন • এবার ঘরের সব আলো নিভিয়ে দিন • এরপর পানিতে একটু হলুদ গুঁড়া মেশান, অথবা রিবোফ্লাভিন (ভিটামিন বি-টু) ক্যাপসুল গুড়া করে দিন ব্যস! সঙ্গে সঙ্গে গ্লাসজুড়ে দেখা যাবে সোনালি ঝলমলে আলো, ঠিক যেন কোনো জাদুর দৃশ্য! এই অভিজ্ঞতা দেখে ছোটদের চোখের বিস্ময়, বড়দের আনন্দ—সব মিলিয়ে তৈরি হচ্ছে ভাইরাল সব

ভিডিও। প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার রিলস, আসছে লাখো রিঅ্যাকশন ও শেয়ার। কেন এত হিট এই ট্রেন্ড? খরচ প্রায় নেই বললেই চলে, ঘরে বসেই পরিবারসহ করা যায়, আর তাতে মিশে আছে বিজ্ঞানের চমৎকার মজা। অনেকেই মজার ক্যাপশন, ট্রেন্ডি মিউজিক আর মিম যোগ করে তৈরি করছেন আরও বিনোদনধর্মী কনটেন্ট। হলুদের জনপ্রিয়তা এত বেড়েছে যে, কেউ কেউ রসিকতা করে বলছেন—‘হলুদের দোকানে স্টক ফুরিয়ে যাচ্ছে না তো?’ অনেকে আরও উজ্জ্বল প্রভাব পেতে হলুদের বদলে ভিটামিন বি-টু ট্যাবলেট (যেমন বেকোসুলস) গুঁড়া করে ব্যবহার করছেন, সঙ্গে ব্যবহার করছেন ইউভি লাইট—ফলে পানি হয়ে উঠছে আরও চমকপ্রদ সবুজ-হলুদ আভায় উজ্জ্বল। বিজ্ঞান, মজা আর একটু জাদুর ছোঁয়ায় এই ‘টারমারিক গ্লো এক্সপেরিমেন্ট’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের

সবচেয়ে আলোচিত বিষয়। কেউ করছেন শেখার জন্য, কেউ করছেন শুধুই বিনোদনের খাতিরে—তবে যেভাবেই হোক, এখন সব টাইমলাইনে ঝলমলে এক হলুদ জ্যোৎস্না!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ