হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
টি২০ বিশ্বকাপ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। হাতে সময় থাকায় তাই এখনো স্কোয়াড ঘোষণা করেনি অনেক দলই। আবার যারা করেছে তাদের অনেকেই প্রাথমিক স্কোয়াড বলে জানিয়েছে। অর্থাৎ, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলংকায় সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই দলে পরিবর্তন আনবে। তবে সবার স্কোয়াড ঘোষণার অপেক্ষায় নেই হরভজন সিং। জ্যোতিষবিদ্যা প্রয়োগ করেছেন সাবেক অফস্পিনার। বিশ্বকাপের শেষ চারে কোন দল যাবে তাদের নাম জানিয়ে দিয়েছেন কিংবদন্তি স্পিনার। দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চার দলের নাম জানিয়েছেন হরভজন। তবে ফেবারিটের তালিকায় রাখেননি দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। তিন সংস্করণ মিলিয়ে ৭১১ আন্তর্জাতিক উইকেটের মালিক বলেছেন, ‘আমি মনে

করি, বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে ভারতের। ঘরের মাঠে খেলার সঙ্গে তারা খুবই শক্তিশালী দল। অন্যদের থেকে কন্ডিশন ভালো জানা। তবে বিশ্বকাপের চাপ যেহেতু ভিন্ন তাই অন্যদের থেকে ভালোভাবে সামলানোও জানতে হবে। এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।’ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে বাকি তিন দল হচ্ছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সংবাদ মাধ্যম গাল্ফ টুডেকে ৪৫ বছর বয়সী হরভজন বলেছেন, ‘যেকোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে দক্ষিণ আফ্রিকাও অন্যতম দল। তারা সম্প্রতি অবিশ্বাস্য পারফর্ম করেছে। স্পিনারদের কারণে আফগানিস্তানও শক্তিশালী দল। আমার মতে, এই কন্ডিশনে যেকোনো দলকেই হারাতে পারে তারা। এরাই হচ্ছে আমার শেষ চারের দল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না