এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
এবার দলীয় প্রতীকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। রোববার (৫ এপ্রিল) নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। হিরো আলম বলেন, আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে। তিনি আরও বলেন, এখনো আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি। আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করবো বিষয়টি

নিয়ে চিন্তাভাবনা করছি। সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরব। কোন দল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, বেশ কয়েকটা দলের সঙ্গেও আমার আলোচনা চলছে। আমি চাই, জনগণের পাশে থেকে কাজ করতে। তাদের আস্থা অর্জন করতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া