যেভাবে বাংলাদেশ ফুটবলে সুলিভানদের আগমন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬

যেভাবে বাংলাদেশ ফুটবলে সুলিভানদের আগমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ |
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে স্নায়ুক্ষয়ী টাইব্রেকার। ‘পানেনকা’ শটে দুর্দান্ত এক গোল করে দুহাত প্রসারিত করে গ্যালারির দিকে ছুটে গেলেন রোনান সুলিভান। তার সেই উল্লাসে মেতে উঠলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। গ্যালারিতে বাঁধভাঙা উচ্ছ্বাসে তো আছেই। দ্বিতীয় সাফ জয়ের এই নায়কদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত নাম যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ রোনান সুলিভান। ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, কে এই রোনান, আর কীভাবে তিনি যুক্ত হলেন বাংলাদেশ দলে? পুরো টুর্নামেন্ট জুড়েই বল পায়ে আলো কেড়েছেন রোনান। ১২ নম্বর জার্সি গায়ে জড়ালেও মাঠে তার পারফরম্যান্স ছিল খাঁটি স্ট্রাইকারের। খেলেছেন একেবারে ‘নাম্বার নাইন’ পজিশনে। এই সাফল্যের পথটি তার জন্য খুব সহজ ছিল না। গত ১৬

মার্চ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পা রাখেন রোনান। মাত্র কয়েক দিনের অনুশীলনেই নিজেকে লাল-সবুজ দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেন। আর মাঠে নেমেই বুঝিয়ে দেন, তিনি বিশেষ কিছু করতেই এখানে এসেছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা সুলিভান পরিবারের চার ভাইয়ের ফুটবল-প্রতিভা বিশ্বজুড়েই এখন আলোচিত। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম কুইন সুলিভান ও কাভান সুলিভান। কুইন যুক্তরাষ্ট্রের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন এবং বর্তমানে লিওনেল মেসির মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। এই কুইনের একটি সাক্ষাৎকারের সূত্র ধরেই সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের নাড়ির টানের বিষয়টি প্রথম সামনে আসে। আর বাংলাদেশের হয়ে খেলছেন যমজ ভাই ডেকলান ও রোনান, তারা আমেরিকায় বর্তমানে ওয়াইএসসি একাডেমিতে পড়াশোনা

করছেন এবং এমএলএস নেক্সটের সহযোগী ক্লাব এফসি ডেলকোর হয়ে খেলছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজেদের পারিবারিক শেকড় নিয়ে আলোচনা করছিলেন কুইন। সেই আলোচনায় উঠে আসে তাদের বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। ওই ভিডিওর বর্ণনায় কুইন সরাসরি নাম উল্লেখ না করলেও ভালোবেসে তার নানির কথা বলেছিলেন। তিনি জানান, তার নানি মূলত ঢাকার মেয়ে। সেখান থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ভর্তি হন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায়। সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পড়াশোনা শেষে জাতিসংঘেও কাজ করেন। পরবর্তী সময়ে জানা যায়, কুইনের সেই নানির নাম সুলতানা আলম। তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে বিয়ে করেন। এই দম্পতির মেয়ের

ঘরেই জন্ম নেন ফুটবল-পাগল চার ভাই কুইন, কাভান, রোনান ও ডেকলান সুলিভান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান জানান, এই চার ভাইয়ের নানি সুলতানা আলম একজন বীর মুক্তিযোদ্ধা। সুলিভান পরিবারে ফুটবল যেন রক্তের সঙ্গে মিশে আছে। তাদের বাবা ব্রেন্ডান সুলিভান অস্ট্রেলিয়ার এ লিগে ছয় বছরের পেশাদার ক্যারিয়ারে পাঁচটি ক্লাবে খেলেছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ায় খেলেছেন এবং পরে কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। মা হেইকে ডিভিশন ওয়ান পর্যায়ে ফুটবল খেলেছেন এবং একই বিশ্ববিদ্যালয়ের নারী দলের অধিনায়ক ছিলেন। এই পরিবারের পরিবারের ফুটবল ঐতিহ্য আরও বিস্তৃত। তাদের চাচাতো ভাই ক্রিস অলব্রাইট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফুটবলার ছিলেন এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের

হয়ে খেলেছেন। এছাড়া তাদের নানা ল্যারি সুলিভান ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)