জমকালো সংবর্ধনায় সাফজয়ী যুবাদের অর্থ পুরস্কারের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

জমকালো সংবর্ধনায় সাফজয়ী যুবাদের অর্থ পুরস্কারের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ দল এবং তাদের জন্য রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কারের ঘোষণা দেন বাফুফে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে চমক হিসেবে আর্থিক পুরস্কারের ঘোষণা রাখেন, যা ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবসে প্রকাশ করা হবে। বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, প্রত্যেক খেলোয়াড় ১ লাখ টাকা এবং কর্মকর্তারা ৫০ হাজার টাকা পাবেন। এছাড়া সিটি কর্পোরেশন থেকে ফুটবলারদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আলোকসজ্জিত হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অধিনায়ক মিঠু চৌধুরী

ট্রফি হাতে মঞ্চে ওঠেন। ইনজুরির কারণে মালেতে যেতে না পারা আশিকুর রহমানও স্ক্যাচ হাতে উপস্থিত ছিলেন। আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানও সমর্থকদের উল্লাসে সাড়া দেন। দলের ব্রিটিশ কোচ মার্ক কক্স বলেন, এই দলের মধ্যে বড় সম্ভাবনা রয়েছে এবং ২০৩৪ সালের মধ্যে আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আশা প্রকাশ করেন, আগামী ১০ বছরে এই দলকে বড় মঞ্চে দেখা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)