ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!
নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু
আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল
বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ
মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল
পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য
ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা বাংলাদেশের, স্পিন বোলিং কোচ রফিক
পরবর্তী দুই বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিককে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লম্বা বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকেই রেখে দেয়া হয়েছে। একইভাবে সহ-অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তই থাকছেন দায়িত্বে।
আর মেয়াদ শেষ হয়ে গেলেও আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। এই সংস্করণের সহ-অধিনায়ক থাকছেন সাইফ হাসানই।
এদিকে, আগামী ১ বছরের জন্য রফিকের সঙ্গে চুক্তি বিসিবির। কাজ
করবেন জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে। গত ২ বছর ধরে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। জাতীয় দলে তার সঙ্গে কাজ করবেন রফিক।
করবেন জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে। গত ২ বছর ধরে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। জাতীয় দলে তার সঙ্গে কাজ করবেন রফিক।



