চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

আরও খবর

মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি

ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে চন্দনাইশে এলডিপি চেয়ারম্যান অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠের নেতাকর্মীরা। শনিবার বিকেল সাড়ে ৩টার সময় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। পরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ঝাড়ু মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল থেকে অলি আহমদকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। এ সময় অলি আহমদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এসময়

কয়েকশ নেতাকর্মী হাতে ঝাড়ু নিয়ে অলি আহমদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা অলি আহমদের কঠোর সমালোচনা করে বেশ কিছু দাবি ও অভিযোগ তুলে ধরে তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যকে ‘পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করা হয়। বিএনপি নেতা এম এ হাশেম রাজু বলেন, অলি আহমদ ১/১১ এর একজন কুশীলব। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী নব্য রাজাকার। তার সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে অলি আহমদ চন্দনাইশ–সাতকানিয়ার মানুষকে প্রতিবাদী করে তুলেছেন। তাকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সমাবেশে

বক্তারা দাবি করেন, এ ধরনের কটূক্তি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বাধাগ্রস্ত করার একটি কৌশল। চন্দনাইশের মাটিতে কর্নেল অলিকে আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না। দেশের মানুষের হৃদয়ে তার স্থান। আমরা অবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।” সমাবেশে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন