হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে কী হয়? জেনে নিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে কী হয়? জেনে নিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
চিনি কম খাওয়া বা একেবারে বাদ দেওয়া স্বাস্থ্যকর অভ্যাস—এটা এখন কমবেশি সবাই জানেন। কিন্তু যারা নিয়মিত চিনি খান, তাদের জন্য হঠাৎ করে একদিনে চিনি পুরোপুরি ছেড়ে দেওয়া শরীরে নানা সমস্যার কারণ হতে পারে। চলুন, জেনে নিই। হঠাৎ চিনি বন্ধ করলে কী হয়? যাদের শরীরে চিনি গ্রহণের অভ্যাস দীর্ঘদিনের, তারা হঠাৎ করে তা পুরোপুরি বন্ধ করলে অস্বাভাবিক ক্লান্তি, দুর্বলতা কিংবা খিটখিটে মেজাজের মতো সমস্যা অনুভব করতে পারেন। কারণ চিনি তাৎক্ষণিক শক্তি জোগায়। চিনি একদম বাদ দিলে শরীর কিছু সময়ের জন্য শক্তির ঘাটতি অনুভব করে। ধাপে ধাপে চিনি কমান স্বাস্থ্য ঠিক রাখতে চিনি কমানো জরুরি, তবে সেটা হতে হবে ধাপে ধাপে। প্রথমেই শুরু করুন চায়ের কাপ থেকে—প্রতিদিন যতটুকু

চিনি দেন, তা ধীরে ধীরে কমিয়ে আনুন। এরপর লক্ষ্য করুন রান্না, শরবত, কফি বা ফলের রসে চিনি দেওয়া বন্ধ করতে। এ ছাড়া কেক, বিস্কুট, পেস্ট্রি, বেকারির তৈরি খাবার ইত্যাদি অ্যাডেড সুগারযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। চিনি বাদ দিতে চাইলে শরীর যাতে হঠাৎ করে শক্তি হারিয়ে না ফেলে, তার জন্য স্বাস্থ্যকর বিকল্প খুঁজে নিতে হবে। যেমন—ফল, বাদাম, ওটস, ডার্ক চকোলেট, খেজুর ইত্যাদি থেকে শরীর প্রাকৃতিকভাবে শক্তি পেতে পারে। চিনি কম খাওয়া বা পুরোপুরি বাদ দেওয়া নিঃসন্দেহে শরীরের জন্য উপকারী। তবে চিনি হঠাৎ একদিনে পুরোপুরি বাদ না দিয়ে ধাপে ধাপে কমানোই বুদ্ধিমানের কাজ। এতে শরীর সময় পাবে মানিয়ে নেওয়ার এবং আপনি দীর্ঘস্থায়ীভাবে সুস্থ অভ্যাস

গড়ে তুলতে পারবেন। সূত্র : এবিপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ