‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
দেশের বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের (স্থানীয়) নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না। আগে জাতীয় নির্বাচন চাই। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে এদিন তিনি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। বিএনপির লক্ষ্য হলো নির্বাচন উল্লে­খ করে টুকু বলেন, বিএনপি একটি নির্বাচনি দল। জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি, জুন-জুলাই মাসে নির্বাচন করার

জন্য। সরকার বলছে, ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কী হয়! এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম, সদস্য আব্দুল মান্নান, সিমকী ইমাম, মজিবর রহমান, মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান রানা, অমর কৃষ্ণ দাস প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে চার লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, সোয়া কোটি টাকা অর্থদণ্ড মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা